ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৫:৪৭:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮ ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয় উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩ সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

আ.লীগের উপদেষ্টা পরিষদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৯ পিএম, ১৯ নভেম্বর ২০২২ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দলের আসন্ন জাতীয় সম্মেলন ও জাতীয় সংসদ নির্বাচনসহ নানা ইস্যু নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার পর গণভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্য উপস্থিত আছেন।
জানা গেছে, আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন, গঠনতন্ত্র ও ঘোষণাপত্র প্রণয়ন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, নির্বাচনী ইশতেহার প্রণয়নসহ নানা ইস্যুতে উপদেষ্টাদের সঙ্গে পরামর্শ করবেন শেখ হাসিনা। পাশাপাশি দল ও সরকারের নানা ইস্যুতে উপদেষ্টাদের সঙ্গে আলাপও করবেন তিনি।